ফুটবল

কাল শুরু ইউরো

ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার সবচেয়ে বড় আসর ধরা হয় উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপকে। আগামীকাল রাতে মাঠে গড়াবে এই মহাযজ্ঞ। ইউরোপের ২৪টি দল নিয়ে অনুষ্ঠিত হবে এবারের আসর।

আসরের সবচেয়ে সফল দল জার্মানি ও স্পেন। দুদলই তিনবার করে ঘরে তুলেছে এই মহাদেশীয় ট্রফি। এরপর দুইবার করে চ্যাম্পিয়ন তকমা অর্জন করেছে ইতালি ও ফ্রান্স। সাতটি দেশ একবার করে ইউরোপ শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করেছে।

এই বিভাগের আরও সংবাদ

চারবারের বিশ্বকাপজয়ী দেশ জার্মানিতে আয়োজিত হবে এবারের আসর। আগামীকাল রাত ১টায় উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে স্বাগতিক জার্মানি ও স্কটল্যান্ড।

আসরটিতে অংশগ্রহণ করা ২৪টি দলকে ৬টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে রয়েছে ৪টি করে দেশ। গ্রুপ ‘এ’তে রয়েছে জার্মানি, স্কটল্যান্ড, হাঙ্গেরি ও সুইজারল্যান্ড। গ্রুপ ‘বি’তে রয়েছে স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি ও আলবেনিয়া। গ্রুপ ‘সি’তে রয়েছে সেøাভেনিয়া, ডেনমার্ক, সার্বিয়া ও ইংল্যান্ড। গ্রুপ ‘ডি’তে রয়েছে পোল্যান্ড, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া ও ফ্রান্স। গ্রুপ ‘ই’তে রয়েছে বেলজিয়াম, সেøাভাকিয়া, রোমানিয়া ও ইউক্রেন। গ্রুপ ‘এফ’তে রয়েছে তুরস্ক, জর্জিয়া, পর্তুগাল ও চেক প্রজাতন্ত্র।

প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী প্রতি গ্রুপ থেকে প্রথম দুটি দল যাবে রাউন্ড অব সিক্সটিনে। সেক্ষেত্রে আরো চারটি স্লট ফাঁকা থাকে। গ্রুপগুলোতে থার্ড পজিশনে যেসব দল থাকবে তাদের মধ্যে থেকে ৪টি দল আসতে পারবে শেষ ষোলোয়।

পয়েন্ট ও গোল পার্থক্যের বিচারে তারা উঠে যাবে সিক্সটিনে। সেখান থেকে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল শেষে পাওয়া যাবে এ বছরের ইউরো চ্যাম্পিয়ন।

অংশগ্রহণকারী প্রতিটি দল পাবে ৯.২৫ মিলিয়ন ইউরো করে। প্রতি ম্যাচ জয়ে ১ মিলিয়ন ইউরোর পরিবর্তে ড্র করলে মিলবে ৫ লাখ ইউরো। সেকেন্ড রাউন্ড বা শেষ ষোলো নিশ্চিত করলে আরো ১.৫ মিলিয়ন ইউরো। কোয়ার্টারে গেলে ২.৫ মিলিয়ন, সেমিতে পৌঁছালে ৪ মিলিয়ন, ফাইনালে গেলে বা রানার্সআপ হলে ৫ মিলিয়ন এবং টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলে সেই দল পাবে ৮ মিলিয়ন ইউরো পুরস্কার।

এই বিভাগের আরও সংবাদ