চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে ৩৩৫ বোতল ফেন্সিডিল সহ আটক ১


ফেরদৌস সিহানুক (শান্ত) চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার শুক্রবাড়ী (বেলাল বাজার) গ্রামে থেকে মাদক সরবরাহের সময় ৩৩৫ বোতল ফেন্সিডিল সহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক করে র্যাব-৫।
আটক কৃত ব্যক্তি হলেন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার শিবপাড়া গ্রামের মৃত জাহের আলী ও বিউটি বেগমের ছেলে মোঃ বাপ্পী মিয়া (২২)।
র্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে আজ (১৭মে) শুক্রবার দুপুর ১.৩০ মিনিটের সময় জানায় র্যাব-৫ এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (১৬ মে) বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার সময় অভিযান পরিচালনা করে মাদক সরবাহের সময় ৩৩৫ বোতল ফেন্সিডিল সহ মোঃ বাপ্পী মিয়াকে হাতেনাতে আটক করে। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় মামলা রুজু করা হয়।





