ক্যাম্পাস

কেন্দ্রীয় শহীদ মিনারে কানাডিয়ান ইউনিভার্সিটির পুষ্পস্তবক অর্পণ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন এর কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক এ এস এম সিরাজুল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জহরুল আলম, ইইই বিভাগের হেড ড. ইফাত আল বাকী, এমসিজে বিভাগের লেকচারার ও কো-অর্ডিনেটর আরউইন আহমেদ মিতু, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ এস এম জি ফারুক, পিআর ব্র্যান্ডিং ও অ্যাডমিশন ডিরেক্টর আফিজুর রহমান এবং এইচ আর হেড কাজী সাব্বির হোসাইন। শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ শেষে বইমেলায় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ৮৯৫নং স্টলটি পরিদর্শন করেন তারা।

এই বিভাগের আরও সংবাদ