ক্রিকেট

শরিফুলের হ্যাটট্রিকে কুমিল্লা থামল ১৪৩ রানে

মিরপুরের উইকেট কেমন হতে পারে, তা প্রথম ম্যাচেই বোঝা গেলো। আগেরদিনই ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত বলেছিলেন, আবহাওয়া ভালো থাকলে ব্যাটিং ভালো হতে পারে।

আজ (শুক্রবার) বিপিএলের উদ্বোধনী দিনে আবহাওয়া ছিল দারুণ। আকাশে সূর্যের দেখা মিলেছে। এমন অনুকূল আবহাওয়া পেয়েও হাতখুলে খেলতে পারেননি গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ব্যাটাররা। শেষ ওভারে এসে তো হ্যাটট্রিকই করে বসেছেন দুরন্ত ঢাকার পেসার শরিফুল ইসলাম।

এই বিভাগের আরও সংবাদ

টস হেরে ব্যাট করতে নেমে উইকেট ধরে রাখলেও বড় স্কোর গড়তে ব্যর্থ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৬ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করেছে মোটে ১৪৩ রান। ওপেনার ইমরুল কায়েস ৫৬ বলে করেছেন ৬৬ রান। তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে আসে ৪১ বলে ৪৭।

মিরপুরের উইকেট বরাবরের মতোই টিপিক্যাল। লো এবং স্লো। ব্যাটারদের জন্য রান করা এমন উইকেটে বেশ কঠিন। ফলে ইমরুল এবং তাওহিদ হৃদয় ১০০ রান প্লাস ব্যাটিং জুটি গড়লেও স্কোর খুব একটা বড় হয়নি।

এই বিভাগের আরও সংবাদ