ক্রিকেট

বিপিএল মাতাতে আসছেন ইংলিশ তারকা

বড় চমক হিসেবে শেষ মুহূর্তে ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান ফিল সল্টকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিষয়টি জানিয়েছে তারা। প্রথমবারের মতো বিপিএল খেলতে আসছেন ২৭ বছর বয়সী এই ব্যাটার।

এই বিভাগের আরও সংবাদ

সর্বশেষ ক্যারিবীয় সফরের টি-টোয়েন্টি সিরিজে টানা দুই শতক হাঁকিয়েছিলেন ইংলিশ এই তারকা ক্রিকেটার।

ইংল্যান্ডের জার্সিতে ২০২২ সালে অভিষেক হয়েছে এই ব্যাটারের। এখন পর্যন্ত ২০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। দুই শতকের পাশাপাশি দুটি অর্ধশতকও আছে তার। সবশেষ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন এই ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াড : শুভাগত হোম (অধিনায়ক), জিয়াউর রহমান, নিহাদউজ্জামান, মোহাম্মদ হারিস, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ হাসনাইন, শহিদুল ইসলাম, স্টিফেন এসকিনাজি, ফিল সল্ট, তানজিদ হাসান তামিম, আল-আমিন হোসেন, সৈকত আলী, ইমরানুজ্জামান, কার্টিস ক্যামফার, বিল্লাল খান, শাহাদাত হোসেন দিপু, সালাউদ্দিন শাকিল, আভিষকা ফার্নান্দো।

এই বিভাগের আরও সংবাদ