মাগুরা

জয়ের পথে ক্রিকেটার সাকিব আল হাসান

মতিন রহমান, সিনিয়র রিপোর্টার, মাগুরা: মাগুরা-১ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান তার নির্বাচনী এলাকায় ১৫২টি ভোট কেন্দ্রের মধ্যে ৮৩টি কেন্দ্রের প্রাপ্ত নৌকা প্রতীকে ৯৪৪০৯ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেস ডাব প্রতীকে ২৮৩৮ ভোট পেয়েছেন। তবে কিছু কিছু কেন্দ্রে ভোটের সংখ্যা কম বেশি হচ্ছে এসব প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভোট লড়াইয়ে।

এই বিভাগের আরও সংবাদ

সাকিব আল হাসান এখন পর্যন্ত বিপুল ভোটে এগিয়ে আছেন বলে জানা গেছে। রোববার ভোটের দিন বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে ঘুরে দেখেন। একইসঙ্গে তিনি জয়ী হবেন বলেও আশা ব্যাক্ত করেন। এদিকে সন্ধ্যার পর পরই নেতাকর্মীদের মাঝে এক ধরনের আনন্দ উল্লাস করতে দেখা গেছে।

এই বিভাগের আরও সংবাদ