কালীগঞ্জে মহান বিজয় দিবস পালিত


মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে ঝিনাইদহ কালীগঞ্জে বিজয় দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল প্রভাতে থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সুচনা ও উপজেলা চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পূস্পমাল্য অর্পন শেষে সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপর সকালে সরকারী নলডাঙ্গা ভূষন বিদ্যালয়ের মাঠে পুলিশ ,আনসার, রোভার স্কাউট ও স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহনে মার্চপাষ্ট কুচকাওয়াজ অনুষ্টিত হয়। মার্চপাষ্টে সালাম গ্রহন করেন কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু। এ সময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ও থানার অফিসার্স ইনচার্জ আবু আজিফ।
মার্চপাষ্ট শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে আলোচনাতে প্রধান বক্তা ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু। সভাতে আরো বক্তব্য রাখেন, থানার অফিসার্স ইনচার্জ আবু আজিফ ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হেলাল উদ্দিন সর্দ্দার প্রমুখ।
একই সাথে বিদ্যালয়ের মাঠে ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্টিত হয়। বিকালে উপজেলা প্রশাসন ও সুধিজন একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরন ও সন্ধ্যায় উপজেলা অফিস চত্বরে এক মনোঞ্জ সাংস্কৃকি অনুষ্টানের আয়োজন করা হয়।
বিজয় দিবসটি পালনে বিশেষ আয়োজনের মধ্যে ছিল বিকালে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও এমপি আনোয়ারুল আজিম আনারের নেতৃত্বে মহান বিজয় দিবসের মিছিল করা হয়। এ মিছিলে আ”লীগের শত শত নেতা কর্মীরা অংশ নেয়।





