ক্যাম্পাস

চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় দক্ষ জনশক্তির বিকল্প নাই: পবিপ্রবি ভিসি

পবিপ্রবি প্রতিনিধি:পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের বিভিন্ন অনুষদে ভর্তিকৃত শিক্ষার্থীদের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত নবীনদের উদ্দেশ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. স্বদেশ সামান্ত বলেন “চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় দক্ষ জনশক্তির বিকল্প নেই”।

মঙ্গলবার( ১২ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ডিন কাউন্সিলের কনভেনর প্রফেসর আবুল বাশার খান এর সভাপতিত্বে, রেজিস্ট্রার (অ. দা.) প্রফেসর ড. সন্তোষ কুমার বসুর সঞ্চালনায় ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী।

প্রধান অতিথি’র বক্তৃতায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় দক্ষ জনশক্তি গড়তে এবং আগামীর সুন্দর বাংলাদেশ বির্নিমাণে শিক্ষার্থীদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।এসময় তিনি শিক্ষার্থীদের পড়াশনার পাশাপাশি নিজেদের দক্ষ করে গড়ে তুলতে কো-কারিকুলার এক্টিভিটিতে সংযুক্ত থাকার আহবান জানান।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত নবাগত শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি তুলে ধরেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, শিক্ষকবৃন্দ, শাখা প্রধানগণ এবং ভর্তিকৃত নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ