ঝিনাইদহ
অবরোধে কালীগঞ্জে থেকে ২ টি ট্রাক ১ টি লেগুনা ভাঙচুর, আটক ৩


নিজস্ব প্রতিনিধি: অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির নেতাকর্মীরা। দুটি ট্রাক ও একটি লেগুনা ভাঙচুর করে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।
আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে মেইন বাসস্ট্যান্ডে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা । মিছিলটি উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
এসময় দুটি ট্রাক ও একটি লেগুনা ভাঙচুর করে অবরোধ সমর্থনকারীরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অবরোধকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আলাউদ্দিনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, অবরোধ সমর্থনকারীরা বিক্ষিপ্তভাবে একটি মিছিল বের করে। এ সময় তারা একটি ট্রাক ও একটি লেগুনা ভাংচুর করে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।





