সরিষাবাড়ীতে জাতীয় পার্টির গণতন্ত্র দিবস উপলক্ষে আলোচনা সভা


তৌকির আহাম্মেদ হাসু : জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় পার্টির গণতন্ত্র দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সরিষাবাড়ী উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে শিমলা বাজার জাতীয় পার্টি কার্যালয়ে আজ শুক্রবার সন্ধ্যায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সরিষাবাড়ী উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪১ জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে এমপি মনোনয়ন প্রত্যাশী জামালপুর জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ও সরিষাবাড়ী উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সরিষাবাড়ী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার,জেলা জাতীয় পার্টির তথ্য ও গবেষণা সম্পাদক আলহাজ্ব আসাদুল্লাহ,পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সেলিম, জেলা জাতীয় পার্টির সদস্য শফিকুল ইসলাম লিটু বাঘা প্রমুখ বক্তব্য রাখেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন-সরিষাবাড়ী উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি ডা: আব্দুল কাদের।





