চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে পাগলা হাতির আক্রমণে শিশু নিহত

ফেরদৌস সিহানুক (শান্ত) চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সার্কাসের পাগলা হাতির আক্রমণে মোসাব্বির নামে এক ১২ বছরের শিশু নিহত হয়েছে। বুধবার (০৮ নভেম্বর) সকালে উপজেলার নেজামপুর ইউনিয়নের লক্ষ্মীপুর মোড় এলাকার মানিকড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার নিজামপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার মাস্টারপাড়া গ্রামের বুলবুল ইসলামের ছেলে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, মঙ্গলবার (০৭ নভেম্বর) রাত থেকেই ছুটে যায় পাগলা হাতিটি। এসময় শিশু মোসাব্বির একটি হাতির সামনে পড়লে হাতির পায়ের চাপায় গুরুতর আহত হয়। পরে নাচোল উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
নাচোল ফায়ার সার্ভিসের সাব অফিসার গোলাম মোস্তফা জানায়, খবর পেয়ে বন বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে যাওয়া পাগলা হাতিটিকে ধরতে অভিযান শুরু করেছে। প্রাথমিকভাবে তার সাথে থাকা আরেকটি হাতি পাগলা হাতির কাছে নিয়ে যাওয়া হচ্ছে। তবুও পাগলা হাতিটি নিয়ন্ত্রণ করা না গেলে অন্য ব্যবস্থা নেয়া হবে।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, বগুড়া থেকে সার্কাসের দুটি হাতি নিয়ে সড়কে ঘুরছিল। রাতের অন্ধকারে একটি হাতি ছুটে যায় এবং বিভিন্ন এলাকায় ছোটাছুটি করে। সকালে মোসাব্বির পাগলা হাতির সামনে গেলে গেলে পিষ্ট হয়ে তার মৃত্যু হয়।

এই বিভাগের আরও সংবাদ