ঝিনাইদহ

কালীগঞ্জে এম কে মটরস গাড়ীর শো-রুমের শুভ উদ্বোধন

মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধিঃ জমকালো আয়োজনের মধ্যেদিয়ে ঝিনাইদহ কালীগঞ্জে র‍্যানকন অটোমোবাইলের জি এম সি মহেন্দ্র ও এম,কে,মটরস শো-রুমের শুভ উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার বার দুুপুরে কালীগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র যশোর রোডে এম কে মটরস নামে প্রতিষ্ঠানটির ফিতা কেটে শো-রুমের শুভ উদ্বোধন করেন আগত অতিথি বৃন্দ।

শো-রুমের স্বত্তাধীকারি কার্তিক অধিকারীর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারী কমিশনার(ভূমি) হাবিবুল্লাহ,কালীগঞ্জ উপজেলার পাট কর্মকর্তা ফারুক হোসেন,আট নম্বর মালিয়াট ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন মনুবিশ্বাস,কমিশনার বীনা,পৌর ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক বিপ্লব, র‍্যানকন অটোমোবাইল্ কোম্পানির হেড অফ সেলস হারুন অর রশিদ,হেড অফ রিকভারী আলী জুবায়ের ডিভিশনাল ম্যানেজার আহছান উল্লাহ খান,হেড অফ সাভিস্ ইরফান ইবনে নেওয়াজ, জোনাল ম্যানেজার রেজাউল করিম।সভাপত্বি করেন র‍্যানকন অটোমোবাইলের চীফ বিজনেস অফিসার আরমান রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে আশরাফুল আলম আশরাফ বলেন,গাড়ীর গ্রাহকদের চাহিদা পুরনে শো-রুমটি বিশেষ ভূমিকা রাখবে।কালীগঞ্জে আর কোন শো-রুম না থাকায় দূর-দূরান্তের মানুষ এই শো-রুম থেকে গাড়ি ক্রয় করবে।র‍্যানকন অটো একটি জনপ্রীয় ব্রান্ড হওয়ায় শো-রুমের মাসিক বিক্রয় বেড়ে যাবে বলে মনে করেন তিনি।
এম কে মটরস এর স্বত্তাধীকারি কার্তিক অধিকারী বলেন,গ্রাহকদের নানাবিধ সুবিধা প্রদান করতে এ আর মটরস বধ্যপরিকর। উদ্বোধন উপলক্ষে তিন দিন মেলায় যে কেউ গাড়ী কিনলে রেজিস্ট্রশন ইন্সুরেন্স ফ্রি ও নগদ টাকা বুকিং দিলে পাবে ১ লক্ষ টাকা। তিনি এ শো-রুমের ব্যাবসায়িক সাফল্য কামনায় সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

এই বিভাগের আরও সংবাদ