ঝিনাইদহ

কালীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু

মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বিপ্লব খাঁ (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টার দিকে তার নিজ বাড়িতে দুর্ঘটনাটি ঘটে।স্থানীয়রা জানান মটরের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান বিপ্লব। নিহত ব্যক্তি উপজেলার বারবাজারের বাডেদিহি গ্রামের টিপু সুলতানের ছেলে ।

বারোবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই হায়াত মাহমুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। এখন মরদেহ উদ্ধার করা হয়েছে। কালীগঞ্জ থানার ওসি তদন্ত মানিক চন্দ্র গাইনি মৃত্যুও বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও সংবাদ