অর্থনীতি

সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কমে ৯.৬৩ শতাংশ

চলতি বছরের সেপ্টেম্বর মাসে মূল্যস্ফীতি আগের মাসের তুলনায় কিছুটা কমেছে। আগস্টের চেয়ে সেপ্টেম্বরে শতকরা হিসেবে শূন্য দশমিক ২৯ পয়েন্ট কমে মূল্যস্ফীতি ৯ দশমিক ৬৩ শতাংশে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিবিএস মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেছে।

এই বিভাগের আরও সংবাদ

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, আগস্টে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৯২ শতাংশ।

এদিকে, সামগ্রিক খাদ্য মূল্যস্ফীতিও কিছুটা কমেছে। আগস্টের ১২ দশমিক ৫৪ শতাংশ থেকে সেপ্টেম্বরে শূন্য দশমিক ১৭ পয়েন্ট কমে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ১২ দশমিক ৩৭ শতাংশ।

আগেস্টের তুলনায় সেপ্টেম্বরে শহর এবং গ্রামেও মূল্যস্ফীতি কমেছে। সেপ্টেম্বরে শহরে মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ২৪ শতাংশ, আগস্টে ছিল ৯ দশমিক ৬৩ শতাংশ।

এই সময়ে গ্রামে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৭৫ শতাংশ। যা আগস্টে ছিল ৯ দশমিক ৯৮ শতাংশ।

এই বিভাগের আরও সংবাদ