বরিশাল

হিজলায় অসহায়দের মাঝে অর্ধশত গরু বিতরণ

বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নে দরিদ্র, অসহায় ৫০টি পরিবারের সদস্যদের মাঝে গরু বিতরণ করেছেন বিশিষ্ট শিল্পপতি রহমান এন্ড নেছা ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি এবং কাসেমুল উলূম ইসলামিয়া মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আব্দুল কাদের ফারুক ।

শুক্রবার ২৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায়, ধুলখোলা ইউনিয়নর ধুলখোলা বাজারে গরু বিতরণকালে উপস্থিত ছিলেন তার ছোট ভাই বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আব্দুল মাবুদ মাছুম। অসহায় পরিবারের মধ্যে গরু বিতরণে সার্বিক সহযোগিতা করেছেন কাসেমুল উলূম ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা মোঃ সালাউদ্দিন খান।

এই বিভাগের আরও সংবাদ

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও ধুলখোলা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইকবাল হোসেন মাতুব্বর, এএফআর গ্রুপের পরিচালক আবুল খায়ের মানিক সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই বিভাগের আরও সংবাদ