কালীগঞ্জে মসজিদের ব্যাটারি ও বিদ্যুতিক ট্রান্সমিটার চুরি


মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধিঃ ঝিনাইদহ কালীগঞ্জে চুরি বেড়েছে মসজিদের আইপিএস এর ব্যাটারি ও সেচ পাম্পের লাইনের বিদ্যুতিক ট্রান্সমিটার চুরি।
জানাগেছে, শনিবার সকালের দিকে কালীগঞ্জ উপজেলার খামার মুন্দিয়া গ্রামের উত্তরপাড়া জামে মসজিদে থাকা আইপিএস এর ব্যাটারি চুরি হয়েছে। এ নিয়ে স্থানীরা ক্ষোভ প্রকাশ করে জানান চুরি ডাকাতি ব্যাপক ভাবে বেড়েছে। তবে চোর ধরাছোঁয়ার বাইরে থাকায় তারা চুরি ডাকাতি খুব সহজে করতে পারছে।
অপরদিকে রোববার দিবাগত রাতে উপজেলার মোল্ল্যাকুয়া গ্রামের সাবেক চেয়ারম্যান ও রাখালগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের ছোট ছেলে রাশেদুল ইসলাম লাল মেম্বার এর মাঠে সেচ পাম্প ডিপের মোটর লাইনের বিদ্যুতিক ট্রান্সমিটার চুরি হয়ে গেছে। একারণে সেচ পাম্পের আওতাধীন প্রায় ৫০ বিঘা ধান চাষ ক্ষতিগ্রস্থ হওয়ার আশংকা করছে কৃষকেরা।এ চুরির ব্যাপারে রাশেদুল মেম্বার এর বড়ভাই ফিরোজ ইকবাল জানান, গত ৫ মাস আগে আমার সেচ মোটর ডিপের লাইনের আরো তিনটি ট্রান্সমিটার চুরি হয়ে গিয়েছিল।তার কারণে তার নিজস্ব জমি সহ তার ডিপের আওতায় থাকা প্রায় শত বিঘা ধানের জমিতে সেচ অভাবে আবাদ করতে পারেননি।বিদ্যুৎ অফিসে অনেক ঘোরাঘুরি পর আবার ট্রান্সমিটার লাগিয়ে দিয়েছিল পল্লী বিদ্যুৎ অফিস,আবারো চুরি হল। এবছর অনাবৃষ্টি কারণে ধানের জমি শুকিয়ে আছে। আর ১৫ দিনের ভিতরে ধানে শিষ ফুটতো,কিন্তু এখন সেঁচের ব্যবস্থা কিভাবে করবো,কিভাবে ফসল ফলাবো।
এব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, এমন ঘটনার কোন লিখিত বা মৌখিক অভিযোগ শুনতে পায়নি।তিনি বলেন চোর ডাকাতদের কোন ছাড় নেই।চলতি মাসে অভিযানে চুরির সাথে জড়িত দের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ঘটনাটি আপনার মাধ্যমে জানতে পেরেছে। ঘটনাস্থলে থানার কর্মকর্তা পাঠানো হবে।সাথে আপনাদের সহযোগিতা চাই। চোর ডাকাত মাদক ব্যবসায়ীদের কোন ছাড় হবেনা।





