রাজধানী

রাজধানীর গ্রিনরোডে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে চার ইউনিট

রাজধানীর গ্রিনরোড এলাকায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের চার ইউনিট।

বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১৮ মিনিটের দিকে পাঁচতলা ভবনের পঞ্চম তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানা সম্ভব হয়নি।

এই বিভাগের আরও সংবাদ

ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রোজিনা বেগম বলেন, আগুন নেভাতে আমাদের চারটি ইউনিট কাজ করছে। মোহাম্মদপুর স্টেশনের দুটি, হেডকোয়ার্টারের একটি ও মতিঝিল স্টেশনের টহল ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এই বিভাগের আরও সংবাদ