মাগুরা

শালিখায় গাঁজা গাছ সহ ২ মাদকব্যবসায়ী গ্রেফতার

কামরুজ্জামান অন্তর, শালিখা, মাগুরাঃ মাদকের বিরুদ্ধে মাগুরা জেলা পুলিশ সুপারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে মাগুরার শালিখা থানায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে দুজন গাঁজা ব্যবসায়ীকে গাঁজা গাছসহ আটক করে শালিখা থানা পুলিশ।

শালিখা থানার এ এস আই লিটন সহ একটি টিম মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে গত ০১/০৯/২০২৩ ইং তারিখ বিকাল অনুমান ৪-৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে শালিখা থানাধীন শতখালী (ইউপি) কাদিরপাড়া এলাকা হতে ০৪কেজি ১০০(গ্রাম) ওজনের দুটি গাঁজা গাছ সহ মাদকব্যবসায়ী ১।মোঃসবুজ হোসেন(৩১),পিতা-সোহরাব হোসেন,২মোঃমামুন হাসান(২২), পিতা-মৃতঃনিজাম উদ্দীন,সাং-কাদির পাড়া,উভয় থানা-শালিখা,জেলা-মাগুরাকে গ্রেফতার করেন।

এই বিভাগের আরও সংবাদ

এ সংক্রান্তে শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন বলেন মাদকের বিরুদ্ধে কোন আপস নয় মাদকদ্রব্য নির্মুলে জিরো টলারেন্স নীতিতে অভিযান অবহৃত থাকবে।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এ মামলা রুজি হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ