মাগুরায় অপরাধ প্রতিরোধে পুলিশি ব্যবস্থাপনা ও সচেতনতামূলক আলোচনা সভা


মতিন রহমান, মাগুরা: মাগুরায় অপরাধ, গুজব ও অপপ্রচার প্রতিরোধে পুলিশি ব্যবস্থাপনা ও সচেতনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে মাগুরা জেলা পুলিশের আয়োজনে সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের সংকোচখালি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল দেবাশীষ কর্মকার, স্থানীয় শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ সুভাষ কুমার দাস, স্থানীয় ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নাসিরুল ইসলাম মিলন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেকেন্দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন এসআই কামরুজ্জামান। অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে দুই শতাধিক লোক উপস্থিত ছিলেন। সভা থেকে বক্তারা সংকোচখালি গ্রামের মানুষ তথা ইউনিয়নবাসীকে মারামারি বাড়িঘর ভাংচুর হামলা মামলা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়।





