Uncategorized

যাত্রাবাড়ীতে বিদেশী পিস্তল ও রিভলবারসহ অস্ত্রধারী সন্ত্রাসী ঠ্যাক ছাব্বির গ্রেফতার

মনির হোসেন জীবন: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে বিদেশী পিস্তল ও রিভলবারসহ অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ঠ্যাক ছাব্বির’কে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতের নাম ছাব্বির হোসেন ওরফে ঠ্যাক ছাব্বির (৩৩)। সে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানার ৩৫/২ উত্তর গোলাপবাগ এলাকার মোঃ ইসহাক মিয়ার পুত্র।

এই বিভাগের আরও সংবাদ

রাত পৌনে ৯ টায় র‌্যাব-১০ এর সহকারী পরিচালক ও সিনিয়র এএসপি (মিডিয়া) এনায়ের কবির সোয়েব জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি দল সোমবার দুপুর ১২ টায় রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানার গোলাপবাগ এলাকায় একটি ঝটিকা অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী ঠ্যাক ছাব্বির আটক করতে সক্ষম হয়।

তিনি আরো জানান, এসময় তার নিকট থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি রিভলবার, ২টি ম্যাগাজিন ও নগদ- ২১ হাজার ৯১০ টাকা উদ্ধারমূলে জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী। সে দীর্ঘদিন যাবৎ যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সুবিধামত স্থানে বিভিন্ন লোকজনদের গতিরোধ করে অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে জনমনে ত্রাস সৃষ্টি করে ডাকাতি, চাঁদাবাজী, ছিনতাইসহ বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালানা করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে থানায় সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ