মাগুরা

শালিখায় ৫০০গ্রাম গাজা সহ গ্রেপ্তার ১

কামরুজ্জামান অন্তর, শালিখা মাগুরাঃ মাগুরার শালিখায় ৫০০গ্রাম গাজা সহ একজনকে গ্রেপ্তার করেছে শালিখা থানা পুলিশ।

পুলিশ সুত্রে জানা যা,গত ১৯/৭/২৩ ইং তারিখে রাত আনুমানিক ১০.০৫ ঘটিকার সময় এ এস আই নিরস্ত্র মোঃ লিটন হোসেনের নেতৃত্বে শালিখা থানার একটি টিম,তালখড়ি গ্রামে জনৈক জিতেন রায় পিতা: নিরাপদ রায় এর বসত বাড়ির পিছনে মেহেগুনি বাগানে অভিযান পরিচালনা করে আসামি ১। শ্রী কানু বিশ্বাস (৩৮)পিতা মহেন্দ্রনাথ বিশ্বাস গ্রাম তাল খড়ি থানা: শালিখা, জেলা: মাগুরা কে ৫০০ শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার করতে সক্ষম হয়, যাহার বাজার মূল্য অনুমান ১৫০০০ টাকা।

এই বিভাগের আরও সংবাদ

পরবর্তীতে খবর পেয়ে শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ মোশারফ হোসেনের নির্দেশে আশরাফুল আলম ঘটনাস্থল হতে আলামত জব্দ করে এবং ধৃত আসামিসহ থানায় এসে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১৯ (ক)এর এজাহার দায়ের করেন।

এই বিভাগের আরও সংবাদ