কুয়েটে সেরা ইনোভেটিভ আইডিয়া প্রদানকারীদের মধ্যে পুরস্কার বিতরনী অনুষ্ঠিত


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এর দাপ্তরিক সেবাসমূহ ডিজিটালাইজেশন/অটোমেশন বাস্তবায়ন এবং সেবাসমূহ সহজীকরণের লক্ষ্যে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের নিকট হতে প্রাপ্ত ইনোভেটিভ আইডিয়াসমূহের মধ্যে হতে নির্বাচিত ইনোভেটিভ আইডিয়া প্রদর্শনী এবং সেরা আইডিয়া প্রদানকারীদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে পুরস্কৃত করা হয়েছে।
বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) আওতায় ইনোভেশন টিম কর্তৃক ১০ জুলাই সোমবার বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনোভেশন টিম এর আহবায়ক প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ডীন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, পরিচালক, চেয়ারম্যান, দপ্তর/শাখা প্রধান, এপিএ টিমের সদস্য এবং ইনোভেশন টিমের সদস্যগণ উপস্থিত ছিলেন।





