দিনাজপুর
নবাবগঞ্জে বিএনপি’র কর্মী সমাবেশ ও ঈদ পূনর্মিলণী অনুষ্ঠিত


হিলি প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে বিএনপির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশ এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়াম্যান অধ্যাপক ডাঃ এ,জেড,এম জাহিদ হোসেন।
উপজেলার মতিহারা এলাকায় অনুষ্ঠিত ওই কর্মী সমাবেশে হাকিমপুর, বিরামপুর, ঘোড়াঘাট সহ দিনাজপুর ৬ আসনের চারটি উপজেলার বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা অংশ গ্রহণ করে।
এসময় বক্তারা গ্যাস, বিদ্যুতসহ দ্রব্যমূলোর উর্দ্ধগতির তীব্র সমালোচনা করেন এবং বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন।
এছাড়াও আগামী ১৯ জুলাই রংপুরে অনুষ্ঠিত হতে যাওয়া বিএনপির বিভাগীয় সমাবেশে সকলকে অংশ গ্রহণের আহ্বান জানানো হয়।





