বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলার পুরস্কার বিতরণ


তৌকির আহাম্মেদ হাসু: জামালপুরের সরিষাবাড়ীতে বঙ্গবন্ধু ফুটবল টূর্নামেন্ট/২০২৩ইং ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মহাদান ইউনিয়নের সেংগুয়া বাজার মাঠে খেলায় মাহাবুব মেম্বার সবুজ বাংলা ফুটবল একাদশকে ট্রাইবেকারে ৪-৩ গোলে হারিয়ে বাউসী বাজার ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
সেংগুয়া বাজার বয়েজ ক্লাবের আয়োজনে খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মহাদান ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মনির উদ্দিন খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের মৎস্য ও প্রাণী বিষয়ক সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১৪১ জামালপুর-৪ (সরিষাবাড়ী)আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মহাদান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুল রহমান রিপন,ধর্ম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম,উপজেলা যুবলীগের উপদপ্তর সম্পাদক আমিনুল ইসলাম মোহন, কৃষি ব্যাংক কর্মকর্তা রুবেল মিয়া, অগ্রণী ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন, মহাদান স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান নান্নু প্রমুখ।





