ক্রিকেট
জিততে বাংলাদেশের চাই ৩৩২ রান


চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানডে জিততে বাংলাদেশকে করতে হবে ৩৩২ রান। রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের সেঞ্চুরিতে ব্যাটিংয়ে আমন্ত্রিত আফগানিস্তান ৫০ ওভারে ৯ উইকেটে ৩৩১ রান করেছে। উদ্বোধনী জুটতে ৩৬ ওভারে ২৫৬ রান করে দুই ওপেনার। এরপর ১৪ ওভারে ৯ উইকেট তুলে নেয় বাংলাদেশ ৭৫ রান খরচায়।
ওয়ানডেতে এর আগে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জিতেছে ৩২২। একটি স্কটল্যান্ডের বিপক্ষে, আরেকটি উইন্ডিজের বিপক্ষে। তাই এবার জিতলে নিজেদের সেই রেকর্ডকে ছাড়িয়ে যেতে হবে।





