রাজনীতি

ডেমরায় দুর্ঘটনায় ৩ নির্মাণশ্রমিক নিহত

রাজধানীর ডেমরা নয়পাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনের নিচে কাজ করার সময় উপর থেকে মালামাল উঠানোর যন্ত্র (রুপশ) পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন – মোস্তফা (৪২) জাফর (৫০) ও মনির (৩২)।

শনিবার (২৪ জুন) বিকেলের দিকে ডেমরা নয়া পাড়া এলাকার নূর মসজিদের পাশে এই ঘটনাটি ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে ডেমরা থানা পুলিশ।

এই বিভাগের আরও সংবাদ

পুলিশ বলছে, ঢালাই এর কাজে ব্যবহৃত মিক্সচারের মালামাল রূপশে করে উপরে ওঠানোর সময় তার ছিড়ে নিচে পড়ে যায় যায় সেটি। এতে ৩ শ্রমিক মারা যায়।

ঘটনাস্থল থেকে ডেমরা থানার (ইন্সপেক্টর অপারেশন) সুব্রত পোদ্দার বলেন, যতটুকু জানা গেছে ভবনের সাত তলায় ঢালাইয়ের কাজ চলছিল। নিচে ৭ থেকে ৮ জন শ্রমিক মেশিন দিয়ে ইট, বালু ও সিমেন্ট মিকচারের কাজ করছিলেন। সেই মিক্সচার রুপশ দিয়ে উপরে ওঠানোর সময় সেটি ছিড়ে তাদের উপরেই পড়ে। এতে ঘটনাস্থলেই তিন শ্রমিক মারা যায়। এই ঘটনায় আরো একজন আহত আছে বলে শোনা যাচ্ছে। তার নাম জানা যায়নি। নিহতদের বিস্তারিত জানার চেষ্টা চলছে। একটি সূত্র জানায়, এই ঘটনায় একজন আহত শ্রমিককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ