ঝিনাইদহ

ঝিনাইদহে কালীগঞ্জে রথযাত্রা অনুষ্ঠিত

মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহ কালীগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জুন) বিকালে শহরের নিশ্চিন্তপুর ইসকন মন্দির থেকে রথযাত্রা বের করা হয়।

এ রথযাত্রাগুলো শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সন্ধ্যায় ইসকন মন্দিরে গিয়ে শেষ হয়। রথযাত্রা উপস্থিত ছিলেন ইসকন ভক্তবৃন্দ সহ উপজেলার বিভিন্ন সংগঠনের নেতাকর্মী সহ গন্যমান্য বক্তি।

মূলত সনাতন হিন্দু ধর্মীয় ভাবধারা ও অনুভূতির ওপর প্রতিষ্ঠিত হলেও জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণিপেশা, ধনী-গরিব নির্বিশেষে এ রথমেলা সব মানুষের মহামিলন মেলায় পরিণত হয় প্রতি বছরই। রথের রশি ধরে টানছেন, আনন্দ বিনিময় করছেন, এই সাম্যই রথযাত্রার মূল শিক্ষা। রথমেলা উপলক্ষ্যে নাগরদোলা সহ বিভিন্ন বিনোদনমূলক স্টল বসছে মেলায়। এই ঐতিহ্যবাহী রথ উৎসবকে কেন্দ্র করে গোটা কালীগঞ্জে এখন সাজসাজ রব।রথ উৎসবের পুরোহিত হাতে প্রতীকী রশি প্রদানের মাধ্যমে রথ টানার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হয়। এই রথটি মূর্তিসমেত হাজার হাজার ভক্ত নর-নারী । এখানেই রথটি প্রতিবছরের মতো ৯ দিন মাসির বাড়ীতে অবস্থান করবে। ৯ দিন পর ২৮ জুন হবে উলটো রথযাত্রা উৎসব। পূর্বের মতো জগন্নাথ বলদেব ও সুভদ্রা দেবীকে রথে চড়িয়ে ২৮ জুন বিকাল ৪টায় টেনে আনবে পূর্বের স্থান ইসকন মন্দিরে।

এই বিভাগের আরও সংবাদ