বরিশাল

অসহায়দের মাঝে গরু বিতরণ করেন ব্যারিস্টার মাসুম

হিজলা প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নে ৫৪ জন অসহায় ও গরিব পরিবারের মাঝে গরুর বিতরণ করা হবে। ১৬ জুন সকাল দশটায় উপজেলার সরকারি সংহতি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এফ এ আর গ্রুপের চেয়ারম্যান ও কাশিমুল উলুম ইসলামিয়া মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আব্দুল কাদের ফারুক এর পক্ষ থেকে তার ছোট ভাই ব্যারিস্টার আব্দুল মাবুদ মাসুম অসহায় পরিবারের হাতে গরু তুলে দেয়।

ব্যারিস্টার মাসুম বলেন আমাদের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা সিদ্ধান্ত নিয়েছি উপজেলার প্রতিটি ইউনিয়নের অসহায় পরিবার দের কিভাবে স্বাবলম্বী করা যায়। তাই আমরা অসহায় পরিবারের মাঝে গরু বিতরণ করে অসহায় পরিবার দের স্বাবলম্বী করার চেষ্টা করছি।

এই বিভাগের আরও সংবাদ

বিতরণ অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন এফ এ আর গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদের ফারুক ১৯৯০ সাল থেকেই অসহায় ও গরিবদের কে গরু, নগদ অর্থ,শীত মৌসুমে সোয়েটার, কম্বল, ঈদ উপলক্ষে শাড়ি লুঙ্গি থ্রি পিস, রমজানে বিভিন্ন মসজিদে ইফতার সহ নানা পণ্য দিয়ে আসছে। এছাড়াও অসহায় পরিবারের ছেলে-মেয়ে বিয়ে সহায়তা দিয়ে আসছে। এক কথায় এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান আত্ম-মানবতার সেবায় নিয়োজিত।

বিতরণ অনুষ্ঠানে নানা শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ