আন্তর্জাতিক

শপথ নিলেন এরদোয়ান

তুরস্কের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। দ্বিতীয় ধাপের ভোটে বিজয়ী হওয়ার সপ্তাহখানেক পর আজ শনিবার (৩ জুন) আঙ্কারার পার্লামেন্টে শপথ নেন তিনি। এর ফলে ২০ বছর ধরে ক্ষমতায় থাকা এরদোয়ান নতুন করে আরও পাঁচ বছরের জন্য দেশ শাসনের ক্ষমতা পেলেন।

তুরস্কের সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা এরদোয়ান গত ২৮ মে ভোটে ৫২ দশমিক দুই শতাংশ ভোট পেয়েছিলেন। নির্বাচন পূর্ববর্তী জরিপগুলোকে পেছনে ফেলে জয়ী হয়েছেন তিনি।

এই বিভাগের আরও সংবাদ

তুর্কি প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরে, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান, আমের্নিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাসিনয়ানসহ বিশ্বের একাধিক দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী এবং অন্যান্য প্রতিনিধি উপস্থিত ছিলেন।

একে পার্টির হয়ে ২০০৩ সালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ৬৯ বছর বয়সী এরদোয়ান। ২০১৪ সালে প্রথমবারের মতো প্রেসিডেন্ট হন তিনি। একই অবস্থা থাকে ২০১৮ সালের নির্বাচনেও।

এই বিভাগের আরও সংবাদ