সরিষাবাড়ীতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ এর জোন অফিস উদ্বোধন


তৌকির আহাম্মেদ হাসু: জামালপুরের সরিষাবাড়ীতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ এর জোন অফিস উদ্বোধন, উন্নয়ন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে শিমলাবাজার মালেক মার্কেটের ২য় তলায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।এ সময় প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন সরিষাবাড়ী জোন অফিস।
অনুষ্ঠানটি সরিষাবাড়ী জোন প্রধান মোল্লা আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জনবীমার সহকারী ব্যবস্থাপনা পরিচালক আবুল কাসেম বক্তব্য রাখেন।এ সময় প্রধান বক্তা ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট (উন্নয়ন)জবী,পূর্বাঞ্চল,ঢাকা -হেলাল আহমেদ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- ভাইস প্রেসিডেন্ট (উন্নয়ন) জবী,এরিয়া ১১,ময়মনসিংহ সিরাজ-উদ-দৌলা,সহকারী ভাইস প্রেসিডেন্ট মনিরুল ইসলাম,মনিটরিং কর্মকর্তা গোলাম মাহবুব, ডেপুটি এরিয়া ইনচার্জ ও জোন প্রধান টাঙ্গাইল আতিকুর রহমান প্রমুখ।অনুষ্ঠানে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এর সকল কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন। সরিষাবাড়ী জোনের এ জি এম আব্দুর রাজ্জাক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।



