বরিশাল

ভোলায় বিদেশী মদ ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ইয়ামিন হোসেন:ভোলা সদর উপজেলার ইলিশাঘাট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে দুই বোতল বিদেশী মদ ও গাঁজাসহ সোহেল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে ফেরিঘাটের পল্টুন থেকে তাকে আটক করেন।

আটকৃত সোহেল নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার চনগাও গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে।

এই বিভাগের আরও সংবাদ

ইলিশা ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই সুজন, এ এস আই মাইনুল হাসানসহ সর্ঙ্গীয় ফোর্স নিয়ে ইলিশাঘাটে অভিযান করে সোহেল কে আটক করি। আটকৃত সোহেল এর বিরু’দ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরও সংবাদ