জাতীয়

করোনার সংক্রমণ বাড়লেও আশঙ্কা নেই: স্বাস্থ্যমন্ত্রী

দেশে করোনার সংক্রমণ বাড়লেও আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (২৯ মে) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

জাহিদ মালেক বলেন, আমি জেনেভা থেকে এসেছি। সেখানে দেখলাম একটি লোকও মাস্ক পড়েনি। সেখানে যে রোগী হচ্ছে না দু একটা করে তা নয়। আমাদের এখানেও দু একটি করে রোগী পাচ্ছি। ইদানিং কিছু বৃদ্ধি পেয়েছে। কিন্তু হাসপাতালে তেমন কোনো রোগী নেই। যেহেতু টিকা সকলে নিয়েছে সেজন্য মারাত্মক আকার ধারণ করছে না করোনা।

তিনি বলেন, কিন্তু আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলবো, করোনা যেহেতু আছে আমাদের সতর্ক থাকাটা ভালো। যেভাবে বেশি লোকের সমাগম হয় সেখানে মাস্ক পড়তে পারলে ভালো। করোনা মোকাবিলার জন্য যেসব অভিজ্ঞতা আমরা সঞ্চয় করেছি, সেগুলো আমাদের মনে রাখা উচিত। কারণ যেকোনো সময় বাড়তেও পারে অতিরিক্ত, এখন সেরকম কোনো আশঙ্কা আমরা পাচ্ছি না।

এই বিভাগের আরও সংবাদ