মাগুরা
মহম্মদপুরে মৎস্যজীবী লীগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


মতিন রহমান, মাগুরা:বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে মাগুরার মহম্মদপুরে। মহম্মদপুর উপজেলা মৎস্যজীবী লীগের আয়োজনে কেক কেটে উৎসবমুখর পরিবেশে পালিত হয়। এসময় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রবিবার (২৮মে) উপজেলা সদরে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ ঈদুল, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শারমিন আক্তার রূপালী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মামুন-ুউর-রশিদ বিপ্লবসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক শেখ ইউনুচ আলী। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব শামীম আশরাফ শাওন।





