গাজীপুর

গাজীপুর সিটি নির্বাচন; ২০ কেন্দ্রে ৭৩৫ ভোটে পিছিয়ে আজমত

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ২০টি কেন্দ্রের ফলাফলে ৭৩৫ ভোটে এগিয়ে রয়েছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। তিনি টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৯৯০৭ ভোট। আর নৌকার প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান পেয়েছেন ৯১৭২ ভোট। অর্থাৎ ৭৩৫ ভোটে পিছিয়ে রয়েছেন আজমত উল্লা।

গাজীপুর সিটি করপোরেশন নিবাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে গণনা। বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। কিছু কিছু কেন্দ্রে ইভিএমে ধীরগতি ও জটিলতা ছিল বলে অভিযোগ করেছেন ভোটাররা। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এই বিভাগের আরও সংবাদ

সকালের দিকে শহরের কয়েকটি কেন্দ্রে ভোটারদের উপচেপড়া ভিড় থাকলেও দুপুরের দিকে ভোটারদের উপস্থিতি কম ছিল। ভোটকেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের থেকে নারী ভোটারের উপস্থিতি বেশি ছিল। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে মেয়র পদে আটজন ও কাউন্সিলর পদে ২৪৮ জন এবং নারী কাউন্সিলর পদে ৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সিটিতে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। তাদের মধ্যে পাঁচ লাখ ৯২ হাজার ৭৬২ জন পুরুষ ও পাঁচ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন নারী। ১৮ জন তৃতীয় লিঙ্গের ভোটার।

এই বিভাগের আরও সংবাদ