জাতীয়

র‍্যাবের ডিজির চাকরির মেয়াদ বাড়লো

বর্তমান র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেনের মেয়াদ বাড়লো আরও এক বছর। ২০২৪ সালের ৫ জুন পর্যন্ত র‍্যাবের ডিজি হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার (২৩ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহা. রফিকুল ইসলাম।

এই বিভাগের আরও সংবাদ

২০২২ সালের ৩০ সেপ্টেম্বর র‌্যাবের নবম মহাপরিচালক হিসেবে দায়িত্ব পান খুরশীদ হোসেন। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি তিনি গ্রেড-১ পদে পদোন্নতি পান। চাকরি জীবনে ডিএমপির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এম খুরশীদ হোসেন।

বিসিএস পুলিশ ক্যাডারের ১২তম (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। সর্বশেষ তিনি পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্বে ছিলেন।

মেধাবী ও চৌকস পুলিশ অফিসার হিসেবে পরিচিতি এম খুরশীদ হোসেনের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানীতে। ভালো কাজের স্বীকৃতি হিসেবে তিনি দুই বার পুলিশের সর্বোচ্চ পদক ‘বিপিএম’ ও একবার ‘পিপিএম’ পেয়েছেন।

খুরশীদ হোসেন নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার তদারকি কর্মকর্তা ছিলেন। সে সময় খুরশীদ হোসেন আজিজ মোহাম্মদ ভাইকে গ্রেফতার করেন। র‌্যাবের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পরও খুরশীদ হোসেন অনেক কাজে সফল ও প্রশংসিত হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য- নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার’ সন্ধান ও তাদের মূলোৎপাটন। এছাড়া সিরাজগঞ্জে ৩২৩ জন সর্বহারা দলের সশস্ত্র সন্ত্রাসী অস্ত্রসহ আত্মসমর্পণ করতে যাচ্ছেন। সাধারণ মানুষের সেবায় সবসময় র‌্যাবের সহযোগিতা সহজ করার জন্য নিরলস প্রচেষ্টা করছেন এম খুরশীদ হোসেন।

এই বিভাগের আরও সংবাদ