ঝিনাইদহ

কালীগঞ্জে আগুনে দুটি ব্যাবসা প্রতিষ্ঠান ভূস্মিভূত, আহত ২

মানিক ঘোষ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে অগ্নিকান্ডে আল্লার দান ইলেকট্রনিক্স ও মোল্ল্যা ষ্টোর নামে দুটি ব্যাবসা প্রতিষ্টান ভূস্মিভূত হয়েছে। আগুনে ওই দুটি প্রতিষ্টানের মালামাল পুড়ে প্রায় দেড় কোটি টাকা ক্ষতি হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে শহরের থানা সংলগ্ন স্থানে এ অগ্নিকাÐের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও স্থানীয়দের প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ সময় আগুন নেভাতে গিয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ ও ফায়ার ফাইটার আশিক রেজা নামে দুইজন আহত হয়েছে। ক্ষতিগ্রস্থ ওই দুই প্রতিষ্টানের মালিক সম্পর্কে আপন দু-সহোদর ভাই। বৈদুতিক শট সার্কিটের কারনে আগুনের সুত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন ভ’ক্তভোগীরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৯ টার দিকে আল্লার দান ইলেকট্রনিক্সে আগুন দেখতে পেয়ে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। স্থানীয় ব্যাবসায়ীরা আগুন নেভানোকালে তা মুহুর্তের মধ্যেই পাশের মোল্ল্যা ষ্টোরেও ছড়িয়ে পড়ে। এ সময় আতংক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

উল্লেখ্য, ওই দুটি প্রতিষ্টানের উপরে ২য় তলাতে মোল্ল্যা ষ্টোরের মালিক আব্দুর রশিদ মাখম ও তিন তলাতে আল্লার দান ইলেকট্রনিক্সে মালিক মাসুদুর রহমান পরিবার নিয়ে বসবাস করতেন। আগুন দেখেই তারা নিরাপদে আশ্রয় নেন। এরিমধ্যে একে একে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে প্রায় দেড় ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আল্লার দান ইলেকট্রনিক্সের প্রায় এক কোটি ও মোল্লা ষ্টোরের প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে ক্ষতি হয়েছে।

আল্লার দান ইলেকট্রনিক্সের মালিক মাসুদুর রহমান জানান, দোকানের উপরেই তার বাসা। সকালে দেখতে পান দোকানের নিচে থেকে ধোয়া উড়ছে। এ সময় নিচে এসে দেখেন তার দোকানে আগুন জ¦লছে। এরপর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। তার দোকানের সব পণ্য পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার আনুমানিক প্রায় ১ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে তিনি প্রাথমিকভাবে জানিয়েছেন। তিনি আরো জানান, আগুনে তার আপন ভায়ের মোল্ল্যা ষ্টোর মুদিখানার দোকানটি পুড়েও প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম জানান, খবর পেয়েই তিনি ঘটনাস্থলে আসেন। ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি পৌর ব্যবসায়ী নেতারা ও সাধারণ মানুষ অক্লান্ত পরিশ্রম করেছে। তিনি জানান, প্রথমে পানির সংকটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এরপর ঝিনাইদহ থেকে ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আসলে দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। আগুনে দুটি প্রতিষ্টানের অস্বাভাবিক ক্ষতি হয়েছে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিস ও ডিফেন্স সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় দেড় ঘন্টার বেশি সময় লেগেছে। এতে তাদের দুই সহকর্মী আহত হয়েছেন। তাদেরকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে।

এই বিভাগের আরও সংবাদ