টাঙ্গাইল

নাগরপুরে দুস্থদের মাঝে যাকাত ফান্ডের চেক বিতরণ

কেএম সুজন,নাগরপুর (টাংগাইল): টাংগাইলের নাগরপুরে সরকারি যাকাত ফান্ড থেকে দুস্থ,অসহায় ও দরিদ্রদের মাঝে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮এপ্রিল), ইসলামিক ফাউন্ডেশন নাগরপুর উপজেলা শাখা উপজেলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে।

নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল -৬(নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

এ সময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর,উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইকবাল হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ রবিউল ইসলাম,উপজেলা ইমাম সমিতির সভাপতি আনোয়ার হোসেন,সম্পাদক ইব্রাহিম খান,উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ আজিম হোসেন রতন, সম্পাদক মোঃ সজিব মিয়া প্রমুখ। এসময় উপজেলার ৭৮ জন অসহায় ও দুস্থদের প্রত্যেককে ৬০০০ টাকার চেক প্রদান করা হয়।

এই বিভাগের আরও সংবাদ