টাঙ্গাইল

নাগরপুরে ভিজিএফ’র চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি টিটু

কেএম সুজন, নাগরপুর(টাংগাইল)প্রতিনিধিঃ টাংগাইলের নাগরপুরে পাকুটিয়া ইউনিয়নে আসন্ন ঈদ উপলক্ষে সরকারের মানবিক কর্মসূচির আওতায় প্রায় ১৬০০ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।

শুক্রবার পাকুটিয়া ইউনিয়ন পরিষদে এ চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন টাংগাইল-৬ ( নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। এ সময় আরও উপস্থিত ছিলেন পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু বক্কর সহ ইউপি সদস্যবৃন্দ।

এরপর স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু পাকুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।মতবিনিময় শেষে তিনি আগতাড়াইল আফসার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভায় যোগ দেন।

এই বিভাগের আরও সংবাদ