জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড

ফেরদৌস সিহানুক (শান্ত)চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার মর্দনায় রবিউল ইসলাম হত্যা মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাস কারাদন্ড ও পেনাল কোডের ৩৪১ ধারায় আরো ১ মাসের বিনাশ্রম করাদন্ড দেয়া হয়েছে।

বৃহম্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মোঃ রবিউল ইসলাম এই দন্ডাদেশ প্রদান করেন।দন্ডপ্রাপ্তরা হচ্ছেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার মর্দনা তেঁতুলিয়ার ইসমাইল (৪০), মর্দনা চকপাড়ার মোঃ শহিদ (৩৭), মোঃ তসিকুল ইসলাম (৩৩) ও মর্দনা ঘুনপাড়ার মোঃ মুকুল (৩৮)।

এই বিভাগের আরও সংবাদ

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত সরকারী কৌশুলি এডভোকেট রবিউল ইসলাম জানান, ২০১৫ সালের ১৫ আগস্ট দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মর্দনায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মর্দনা চকপাড়ার নজরুল ইসলামের ছেলে রবিউল ইসলামকে দেশীয় ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এঘটনায় পরের দিন ১৬ আগস্ট রবিউলে পিতা নজরুল ইসলাম বাদি হয়ে ২২ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত ২০/৩০ জনকে আসামী করে শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার তৎকালীন উপ পরিদর্শক মাসুদ রানা ২০১৬ সালের ৩১ মার্চ ১০ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানী ও স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। মালমায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৬ জনকে বেকসুর খালাস দেন আদালত।

এই বিভাগের আরও সংবাদ