রাজধানী

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৪১

রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) সকাল ৬টা থেকে মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, এ সময় তাদের কাছ থেকে ৪ হাজার ৭৬৯ ইয়াবা, ৭ কেজি ৫৫০ গ্রাম গাঁজা ও ৩৬.৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

তাদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

এই বিভাগের আরও সংবাদ