নরসিংদী

মনোহরদীতে ৫ মুরগী দোকানিকে জরিমানা

নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীতে ভোক্তা অধিকার সংরক্ষনের বিশেষ অভিযানে জেলার মনোহরদী উপজেলায় নানারকম অনিয়মের কারনে ৫ মুরগীর দোকানীকে জরিমানা করেছে। তারা সকলেই ভোক্তার কাছে খুচরা দামে মুরগী বিক্রি থাকে।

সোমবার (৬ মার্চ) মনোহরদী ও চালাকচর বাজারের বিভিন্ন , নরসিংদী অফিস ব্রয়লার মুরগীর দোকানসমূহে ভোক্তা অধিকার সংরক্ষন এর কর্মকর্তাগন একটি অভিযান পরিচালনা করে।

এই বিভাগের আরও সংবাদ

এসময় দৃশ্যমানস্থানে মূল্য তালিকা না থাকাসহ নানা অনিয়মের কারনে মনোহরদী বাজারের সাগর ব্রয়লার, নূর পোল্ট্রি ও চালাকচর বাজারের হাসান কিচেন, আলী হোসেন পোল্ট্রি ও হোসেন পোল্ট্রিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী ভোক্তার অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,”নরসিংদীতে ভোক্তা অধিকার সংরক্ষণে তাদের অভিযান নিয়মিত অব্যহত থাকবে”। এ সময় তাঁর সাথে আরও ছিলেন মনোহরদী উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ শাহনেওয়াজ।

এই বিভাগের আরও সংবাদ