জাতীয়

দুই দলের অনড় অবস্থান দেশের জন্য বিপজ্জনক : সিইসি

নির্বাচনকালীন সরকার নিয়ে দুই দলের অনড় অবস্থান দেশের জন্য বিপজ্জনক বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে বিদেশি প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, বড় দল জাতীয় নির্বাচনে না এলে ফলাফলে ঝুঁকি তৈরি করবে। বিরোধীদলকে নির্বাচনে আনতে সরকারি দলকে ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, আমরা চাই আগামী নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর হোক। কোনো ধরনের খারাপ পরিস্থিতি চাই না।

এই বিভাগের আরও সংবাদ

হাবিবুল আউয়াল বলেন, কিছু চ্যালেঞ্জ এখনও রয়ে গেছে। বিশেষ করে নির্বাচন সংবিধান অনুযায়ী হবে নাকি তত্ত্বাবধায়কের আমলে হবে। সেটার নিরসন কিন্তু এখনও হয়নি। এই প্রশ্নে দুটি দল এখনও অনড় অবস্থানে আছে।

তিনি আশা প্রকাশ করেন, আগামী কয়েক মাসের মধ্যে রাজনৈতিক সমঝোতা হতে পারে।

বৈঠকে নেপালের সাবেক প্রধানমন্ত্রী ঝালানাথ খানাল, মালয়েশিয়া থেকে ইউনাইটেড ন্যাশন ওয়ার্ল্ড পিস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মেরিয়েট্টা এরগুইডো রেফরমাডো, জার্মান থেকে জিবিপি ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর ভলকার ইউ. ফ্রেডরিচ, ভুটান থেকে গ্লোবাল ভিলেজ কানেকশনের চেয়ারম্যান জেকশন দুকপা, ভারত থেকে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের বিশেষ প্রতিনিধি মিসেস স্বপ্না সাহা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ