জাতীয়

গর্ভধারণ-সন্তান প্রসব: প্রতি ২ মিনিটে এক নারীর মৃত্যু

গত ২০ বছরে মাতৃমৃত্যুহার এক-তৃতীয়াংশ কমলেও গর্ভকালীন বা সন্তান প্রসবকালীন জটিলতায় প্রতি দুই মিনিটে একজন নারীর মৃত্যু হয় বলে জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘ জানায়, ২০০০ থেকে ২০১৫ সাল পর্যন্ত মাতৃমৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমেছে, তবে ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত এ হার মোটাদাগে একই রকম ছিল। কিছু কিছু অঞ্চলে মাতৃমৃত্যুহার বেড়েছে।

এই বিভাগের আরও সংবাদ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পাশাপাশি জাতিসংঘের অন্য কিছু অঙ্গসংস্থার সমন্বয়ে তৈরি প্রতিবেদনে বলা হয়, ২০ বছর মেয়াদে সার্বিক মাতৃমৃত্যুহার ৩৪ দশমিক ৩ শতাংশ কমেছে। ২০০০ সালে প্রতিলাখে ৩৩৯ জন নারীর মৃত্যু হতো গর্ভকালীন বা প্রসবকালীন জটিলতায়। ২০২০ সালে প্রতিলাখে এ সংখ্যা কমে হয় ২২৩। অর্থাৎ ২০২০ সালে দৈনিক মৃত্যু হয় সন্তানসম্ভবা প্রায় ৮০০ নারীর। অর্থাৎ প্রতি দুই মিনিটে গড়ে একজন নারীর মৃত্যু হয়।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, মাতৃমৃত্যুহার কমার দিক থেকে শীর্ষে রয়েছে পূর্ব ইউরোপের দেশ বেলারুশ। ২০ বছরে দেশটিতে মাতৃমৃত্যুহার কমে ৯৫ দশমিক ৫ শতাংশ। এ হারার বাড়ায় শীর্ষে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা। ২০০০ থেকে ২০১৫ সালের মধ্যে মাতৃমৃত্যুহার সবচেয়ে বেশি বাড়ে যুক্তরাষ্ট্রে।

এই বিভাগের আরও সংবাদ