রাজনীতি
বিএনপির ১০ দফা দাবি কোনো দিনই বাস্তবায়ন হবে না : তোফায়েল


আওয়ামী লীগের শাসন আমলে বাংলাদেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। আমরা স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছি বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ।
রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ভোলায় একাধিক পথসভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল মমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তোফায়েল আহমেদ বলেন, বিএনপি দাবি আদায় না করা পর্যন্ত ঘরে ফিরে যাবে না। আমার মনে হয়, তাদের ঘরে না ফেরাই উচিত। তারা রাস্তায় রাস্তায় থাকুক সেটাই ভালো।
তিনি আরও বলেন, বিএনপির ১০ দফা দাবি কোনো দিনই বাস্তবায়ন হবে না। তাদের দাবি বাস্তব সম্মত নয়। যদি দলটি ঘরে ফিরতে না চায় তাহলে রাস্তায় রাস্তায়ই থাকুক।





