জাতীয়

সড়ক পরিবহন আইন শিগগিরই সংশোধন: স্বরাষ্ট্রমন্ত্রী

শিগগিরই সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।শনিবার (২৮ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বাংলাদেশ ট্রাক-কভার্ডভ্যান ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংগঠেনের নামে চাঁদা তুলতে চাইলে ট্রাক প্রতি কত টাকা এবং কোথা থেকে তোলা হবে তা আগেই পুলিশকে জানাতে হবে। সড়কে চাঁদাবাজি বন্ধ করবে হাইওয়ে পুলিশ। সড়ক পরিবহন আইন ২০১৮ খুব শিগগিরই সংশোধন করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এই বিভাগের আরও সংবাদ

আগামী নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ কখনোই ষড়যন্ত্র, পেশীশক্তি কিংবা ক্যান্টনমেন্টের বন্দুকের নলে বিশ্বাস করে না। আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণের ওপর। জনগণ যাকে ভোট দিবে তারাই দেশ চালাবে।

দেশকে আলোকিত রাখতে ও এগিয়ে নিতে হলে ও উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নাই মন্তব্য করেন তিনি।সূত্র:সময়নিউজ।

এই বিভাগের আরও সংবাদ