জাতীয়

ডিএমপির দুই থানার ওসি বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিদর্শক (ওসি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

আদেশে বলা হয়, শাহআলী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসানকে নিরস্ত্র পুলিশ পরিদর্শক গোয়েন্দা-মিরপুর বিভাগ হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-মিরপুর বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. মাসুদুর রহমানকে নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহআলী থানায় বদলি করা হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ