Uncategorized

নাগরপুরে যানজট নিরসনে উপজেলা প্রশাসনের অভিযান

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃটাঙ্গাইলের নাগরপুরে যানজট নিরসনে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) সকালে উপজেলা সদর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

সদর বাজারের বিভিন্ন মোড়ে অবৈধ দোকান ও গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টি করে আসছিল।ফলে পথচারী ও স্কুলগামী ছাত্রছাত্রীরা সময় মত স্কুল ও কলেজে যেতে পারছেন না। অসুস্থ রোগী নিয়ে দ্রুত হাসপাতালে পৌঁছার খুব কষ্ট কর হত।

এই বিভাগের আরও সংবাদ

যানজট নিরসনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম দুলাল, উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মো. কুদরত আলী, নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন, বাজার বনিক সমিতির আহ্বায়ক মো. হাবিবুর রহমান লিটন, সিএনজি শ্রমিক সমিতির সাধারন সম্পাদক মো. ঠান্ডু মিয়া।

অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান বলেন, মাননীয় এমপি মহোদয়ের নির্দেশে সদর বাজার পরিদর্শন করে রাস্তার পাশে অবৈধ ভাবে ভ্রাম্যমান দোকান ও গাড়ি পার্কিং প্রাথমিক ভাবে সরিয়ে সবাইকে সর্তক করে দেওয়া হলো।

পরবর্তীতে যারা অবৈধ ভাবে ফুটপাতে দোকান ও গাড়ি পার্কিং করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও সংবাদ