আন্তর্জাতিক

চীনের জনসংখ্যা কমেছে 

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীনে ছয় দশকের মধ্যে প্রথমবারের মতো জনসংখ্যা কমেছে। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) চীনের জনসংখ্যা নিয়ে এ প্রতিবেদন প্রকাশ করা হয়ে। এতে উল্লেখ করা হয়, ২০২২ সাল শেষে দেশটির মোট জনসংখ্যা দাঁড়িয়েছে ১৪১ কোটি ১৭ লাখ ৫০ হাজারে; যা ২০২১ সালের তুলনায় ৮ লাখ ৫০ হাজার কম।

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানায়, ২০২২ সালে দেশটিতে জন্ম নিয়েছে ৯০ লাখ ৫৬ হাজার শিশু। আর একই সময় মারা গেছেন ১ কোটি ৪১ হাজার মানুষ।

এর আগে, চীনের জনসংখ্যা কমেছিল ১৯৬০ সালে। ওই বছর মাও সে তুংয়ের বিপর্যয়কর কৃষি নীতি ‘গ্রেট লিপ ফরওয়ার্ডের’ কারণে দুর্ভিক্ষের কবলে পড়েছিল দেশটির মানুষ।

এই বিভাগের আরও সংবাদ