ফুটবল

মেসি-রোনালদো ‘দ্বৈরথ’ দেখতে ২০ লাখের বেশি আবেদন

ফুটবল বিশ্বের দুই এলিয়েন-লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজেদের রাজ্যে এ যুগলের রাজত্ব মুগ্ধ করেছে গোটা পৃথিবীর ফুটবল প্রেমীদের। কিন্তু রোনালদো ২০১৮ সালে স্প্যানিশ লিগ ছেড়ে দেওয়ার পর থেকে দুজন খেলছেন আলাদা লিগে। তবুও চ্যাম্পিয়নস লিগের কারণে এই দুই তারকার দ্বৈরথ দেখেছিল বিশ্ব।

কিন্তু পর্তুগিজ তারকা রোনালদো এশিয়ার দেশ সৌদি আরবের ফুটবলের ক্লাব আল নাসেরে যোগ দেওয়ায় এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মিলিত হওয়ার সম্ভাবনার শেষ দেখে ফেলেছিল সবাই। তবে নতুন বছরে আবারও এই দুই তারকার দ্বৈরথ দেখবে বিশ্ববাসী। হয়তো সময়ের অন্যতম সেরা দুই মহাতারকার এই সাক্ষাৎ হতে যাচ্ছে শেষবারের মতো!

এই বিভাগের আরও সংবাদ

আগামী ১৯ জানুয়ারি সৌদি আরবের আল হিলাল ও আল নাসের ক্লাবের ফুটবলারদের নিয়ে গঠিত দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি। ওই ম্যাচটি দিয়ে আবারও বিশ্ব ফুটবল ‘মেসি-রোনালদো’ দ্বৈরথ দেখতে পাবে।

তাই সৌদি আরবের রাজধানী রিয়াদের ৬৮ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন কিং ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটিকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে আগ্রহ এখন তুঙ্গে। ম্যাচটি গ্যালারিতে বসে দেখার জন্য অনলাইনে টিকেটের জন্য হুমড়ি খেয়ে নেমে পড়েছেন তাদের ভক্ত সমর্থকরা।

এই বিভাগের আরও সংবাদ