ফরিদপুর

ফরিদপুরে পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ায় মাফুজা আক্তার (১৫) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে।

সোমবার( ২ জানুয়ারী) সকালে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ডাঙ্গী নগরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।মাফুজা একই গ্রামের মুরাদ কাজীর মেয়ে।

এই বিভাগের আরও সংবাদ

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম জানান, আত্মহত্যার ঘটনাটি জেনেছি।পরিবারের সদস্যদের উপর অভিমান করে আত্মহত্যা করেছে।

স্থানীয়রা জানান, সোমবার সকালে বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে মাফুজা আত্মহত্যা করে। ব্রাম্মনকান্দা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী মাফুজা আক্তারের বার্ষিক পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে।এই বিসয় নিয়ে পরিবারের সদস্যদের উপর অভিমান করে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মর্গে পাঠানো হবে।মামলার প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরও সংবাদ